জঙ্গি দমনের নামে সাঁড়াশি অভিযানে নিজ দলসহ বিরোধী নেতাকর্মী ও নিরীহ মানুষকে গণগ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি যথাযথভাবে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিজভী সারা দেশে বিক্ষোভ এবং ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন।
তবে রাজধানী ঢাকার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।


