জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউনিয়নের কেয়াগ্রামে মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য রাজা মৃধাকে (৬৬) কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা রাতে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাশার আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশী সিরাজুল ইসলামের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যারাতে ওই জমি থেকে সিরাজুলের স্ত্রী রেবেকা বেগম কাঁঠাল কাটলে দু’পক্ষের বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে রেবেকা বেগম ঘর থেকে ধারালো অস্ত্র এনে কোপ দিলে রাজা মৃধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার ভাই সাবেক সেনা সার্জেন্ট আবুল বাশারও আহত হন।
পুলিশ রেবেকা বেগমকে আটক করেছে এবং লাশ উদ্ধার করেছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।


