বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকার নিজেই গুপ্তহত্যার সঙ্গে জড়িত : ফখরুল

134211Mirza-fakhru-(1)সাম্প্রতিক সময়ে সংঘটিত গুপ্তহত্যার সঙ্গে সরকার নিজেই জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বেলা সোয়া ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, রিমান্ডে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক ফাহিমকে ক্রসফায়ারে দেওয়া হলো। এর আগেও রাজশাহী, ময়মনসিংহ সহ কয়েকটি জায়গায়ই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক জঙ্গিদের বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। তারা বেঁচে থাকলে হয়তো অনেক তথ্যই দেশবাসী জানতে পারতো।

আরও পড়ুন