বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার তিস্তা চুক্তি হতে পারে: সুষমা

india-vs-pakistan-sushma-sw_219772বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ব্যস্ততা শেষ হওয়ায় এ চুক্তিটি নিয়ে বাংলাদেশ ও ভারতের সমঝোতা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

গতকাল রোববার দিলি্লতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্নের খোলামেলা উত্তর দেন সুষমা স্বরাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি এবার হবে কি-না- এমন প্রশ্নের জবাবে সুষমা বলেন, ‘এ চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ভারতে অভ্যন্তরীণ সমঝোতা হয়নি বলেই এতদিন চুক্তিটি হয়নি।’

তিনি বলেন, ‘এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের সঙ্গে মমতাও সুসম্পর্ক রাখতে চান। তার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণও জানিয়েছিলেন।’

চুক্তি নিয়ে নিজে আশাবাদী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতদিন নির্বাচনের জন্য মমতার সঙ্গে তিস্তা বিষয়ে কথা হয়নি। এবার তাকে জানিয়েছি, তিনি সময় পেলেই যেন এ বিষয়ে কথা বলেন। ওনার সঙ্গে আলোচনায় আমরা ইতিবাচক কথা বলব।’

আরও পড়ুন