বুধবার ৪ নভেম্বর ২০২৬

কানাডা আওয়ামী লীগকে সরব হতে বললেন প্রধানমন্ত্রী

Canada AL Meets PMদেশের বাইরে থাকা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সরব হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের মহাজোট সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে কানাডা প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

গত রোববার ১৯ জুন দুপুরে কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সংসদে নিজের কার্যালয়ে এক সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী এ আহবান জানান। এসময় কানাডা আওয়ামী লীগের কমিটির লিখিত অনুমোদনও দেন তিনি। একইসঙ্গে ১৯ সদস্যের উপদেষ্টা পরিষদের লিখিত অনুমোদনও দিয়েছেন  শেখ হাসিনা।

জি এম মাহমুদ মিয়াকে সভাপতি এবং আজিজুর রহমান প্রিন্সকে সাধারণ সম্পাদক করে কানাডা আওয়ামী লীগের ৭০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

জাতীয় সংসদে কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে কমিটির লিখিত অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি। কানাডা আওয়ামী লীগের সভাপতি জি এম মাহমুদ মিয়া ও সদস্য মোহাম্মদ আলীম উল্ল্যাহ (খোকন) প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী প্রবাসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধে কাজ করার জন্যকানাডা আওয়ামী লীগের প্রতি আহ্বান রাখেন।

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক উল্লেখ করে কানাডায় থাকা যুদ্ধাপরাধীদের বিষয়ে সরব হতে নেতৃত্বের প্রতি আহ্বাণ জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব জাহাঙ্গির হোসেন ।

আরও পড়ুন