বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দিন’

1426334245আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে গা‌র্মেন্টসসহ সকল শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি অল বাংলা‌দেশ কাউন্সিল। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাম‌নে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ইন্ডাস্ট্রি অল বাংলা‌দেশ কাউ‌ন্সিলের সভাপতি মো. আমিরুল হক আমিন বলেন, ‘পবিত্র ঈদ উপলক্ষে দেশের গা‌র্মেন্টসসহ সকল সেক্ট‌রের শ্রমিকরা নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যান। আর প্রতি বছরই এই ঈদকে কেন্দ্র করে মালিকপক্ষ বেতন ও বোনাস নিয়ে নানা টালবাহানা করেন।’

তিনি বলেন, এই প্রথম দেশের ‘শ্রমবিধি ২০১৫’তে উৎসব বোনাস ঘোষণা করা হয়েছে, যা বেসিক মজুরির সমান। আমরা আশা করছি, মালিকপক্ষ এবার ঈদে সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করবে।

leadersশ্রম আইন অনুযায়ী ঈদকে কেন্দ্র করে জুন ও জুলাই মাসের সম্পূর্ণ বেতনসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানান বক্তারা।

সংগঠনের সভাপতি মো. আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আইবিসির মহাস‌চিব কুতুব উদ্দীন আহ‌মেদ, বাংলা‌দেশ বস্ত্র ও পোশাক শ্রমিক ফেডা‌রেশ‌নের সভাপ‌তি জেড এম কামরুল আনাম, শ্রমিক নেতা মো. শামীম, জামাল শিকদার ও আমেনা বেগম প্রমুখ।

আরও পড়ুন