বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে লেনোভো ল্যাপটপ কিনলে পাবেন পাঞ্জাবী-টুপি

lenovo_পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লেনোভো দিচ্ছে নতুন ল্যাপটপ ক্রয়ে ঈদ সম্পর্কিত পাঞ্জাবি ও টুপি উপহার। নতুন এই বিশেষ অফারটি ঘোষণা করেছে লেনোভো আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। পুরো রমজান জুড়ে লেনোভো ব্রান্ডের ল্যাপটপ কিনলেই কাস্টমারদের জন্য থাকছে বিশেষ উপহার।

থিংকপ্যাড ইয়োগা ২৬০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ কিনলে ক্রেতারা পাবেন একটি আকর্ষণীয় লেনোভো এ১০০০ মডেলের স্মার্টফোন।

অন্যান্য সকল মডেলের লেনোভো ল্যাপটপের সাথে উপহার হিসেবে থাকবে একটি আকর্ষনীয় পাঞ্জাবী ও টুপি। সারাদেশে স্মার্ট টেকনোলজিস বিডির পণ্যের ক্ষেত্রে এ অফার প্রযোজ্য।

আরও পড়ুন