বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা নিলেন প্রধানমন্ত্রী

21-06-16-PM_Check Recivedপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ব্যাংকটির চেয়ারম্যান মোস্তফা আনোয়ার প্রধানমন্ত্রীর হাতে এই টাকার চেক হস্তান্তর করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চেক হস্তান্তরের সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান এবং অন্যতম শেয়ার হোল্ডার সাইফুল আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন