বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে তনুর দুই বান্ধবী

tanu_17045_1466578078কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তনুর দু’বান্ধবী কুমিল্লা সিআইডি কার্যালয়ে অবস্থান করছে।

বুধবার সকাল ১০টার দিকে সিআইডি কার্যালয়ে প্রবেশ করেন তারা দু’জন।

সিআইডি কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তবে তাৎক্ষণিকভাবে দু’জনের নাম জানা যায়নি।

দুপুর সোয়া ১২টার দিকে মুঠো ফোনে তনুর বাবা ইয়ার হোসেন জানান, যারা তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে সিআইডি জিজ্ঞাসাবাদের নামে তাদেরকেই হয়রানি করছে।

এদিকে দুপুর ২টার দিকে বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে সিআইডির একটি প্রতিনিধি দল কুমিল্লা সেনানিবাসে যাওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মুঠো ফোনে মামলার তদন্তকারী কর্মকতা সিআইডির পরিদর্শক গাজী মো.ইব্রাহিম জানান, মামলার তদন্তের স্বার্থে তনু যে থিয়েটারে কাজ করতো ওই থিয়েটারে সম্পৃক্ত তার দু’বান্ধবীকে ডেকে এনে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের পাশের একটি ঝোপে পাওয়া যায় তনুর মরদেহ। এ হত্যাকাণ্ডের ৩ মাস অতিবাহিত হলেও এখনও হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি সিআইডি।

এছাড়াও গত ৪ এপ্রিল এবং ১২ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ উল্লেখ না করেই প্রতিবেদন দেয়া হয়।

আরও পড়ুন