বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশের সামনে যুবককে কুপিয়ে হত্যা

Comilla-murder20160513202416সিলেটের বিয়ানীবাজারে পুলিশের মাহতাব উদ্দিন(৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজারের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব এ গ্রামের মৃত মাখন আলীর ছেলে। বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।তবে এখন পর্যন্ত তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের খবর পেয়ে সকালে আলীনগরে ছুটে যায় পুলিশ। তাদের সামনেই সুমন ও রুবেল নামের দুই যুবক মাহতাবের ওপর হামলা চালায়। এক পর্যায়ে লম্বা দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে মাহতাব নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতকদের বাড়ি ঘেরাও করে জনতা।

আলীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, জনতা- পুলিশ আসামি গ্রেফতারে তৎপর রয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান, একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই শান্ত হয়ে আসছে।

আরও পড়ুন