বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্তোষ মণ্ডলকে ডিআরইউর শেষ শ্রদ্ধা শুক্রবার

1050507_kalerkantho_picঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক সন্তোষ মণ্ডলের মরদেহে ডিআরইউর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হবে শুক্রবার। এদিন সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সর্বস্তরের সদস্যরা তার প্রতি এ শ্রদ্ধা নিবেদন করবেন। ডিআরইউ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ ডিআরইউতে নিয়ে আসা হবে। সন্তোষ মণ্ডল চ্যানেল আইয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক ও রাইজিংবিডিডটকমের সাবেক নির্বাহী সম্পাদক ছিলেন।

গত ২০ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরলোকগমন করেন তিনি। এসময় তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন