বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ট্রাকচাপায় তিনজন নিহত

100249maymansingh_kalerkanthoময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি ফজলুল করিম।

ওসি ফজলুল করিম বলেন, নিহতরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জামালপুর থেকে ময়মনসিংহে আসছিলেন। মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও দুজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন