বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপিওভুক্তদের ঈদ বোনাস নিয়ে সিদ্ধান্তহীনতা

nahid_payscale_14744নতুন-পুরনো স্কেলের সিদ্ধান্তহীনতায় ঝুলছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাস পুরনো স্কেলে দেওয়ার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নতুন স্কেলে বোনাস দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেল প্রদান করে।

একটি নির্ভরযোগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার অধিদপ্তর থেকে শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাকে বোঝানো হয় বেতন নতুন স্কেলে আর বোনাস পুরনো স্কেলে দিলে সারা দেশে শিক্ষকরা আন্দোলনে নামবেন। এরপর শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে টেলিফোনে কথা বলে বাস্তব অবস্থাটা বোঝানোর চেষ্টা করেছেন। অর্থসচিব চাইছেন শিক্ষা মন্ত্রণালয় যেন নতুন স্কেলে বোনাস দেওয়ার একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়। সে অনুযায়ী কাজ চলছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকিকে দায়িত্ব দিয়েছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। শফিকুল ইসলাম গতকাল জানান, পুরনো স্কেল নয় নতুন স্কেলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। কারণ বোনাস বকেয়া হয় না। ঈদের আগে নতুন স্কেলে না দিলে প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন