বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেহ ব্যবসার পর মডেল এবার মাদক পাচারে

-Bengaluru-model-Darshitmita-Gowda-দেহ ব্যবসার পরে এবার মাদক পাচারের সঙ্গে যুক্ত হয়েছেন এক মডেল। বেঙ্গালুরুর প্রথম সারির মডেল দর্শিতমিতা গৌড়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ মাদক পাচার চক্রে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত নভেম্বরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হানা দেয় বেঙ্গালুরুর আর টি নগর এলাকায়। ওই এলাকার বহুতলের একটি ফ্ল্যাটে প্রেমিক নিশান্তের সঙ্গে লিভ ইন করতেন দর্শিতমিতা। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ১১০ কেজি কোকেনসহ অন্যান্য মাদক আটক করেন নার্কোটিক্স দফতরের গোয়েন্দারা। এর পরই পুলিশ গ্রেফতার করে নিশান্তকে। তাকে জেরা করে দর্শিতমিতার বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিশ।

তদন্তে জানা যায়, মূলত কলেজ পড়ুয়া এবং বিভিন্ন পেশার লোকের কাছে মাদক পৌঁছে দিতেন তিনি। দর্শিতমিতার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ জোগাড় করে গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। জেরায় নানা অসঙ্গতি ধরা পড়ে তার কথায়। এর পরই তাকে গ্রেফতার করা হয়।

দর্শিতমিতাকে আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তাকে নিয়ে এখনও পর্যন্ত এই মাদক পাচার চক্রের মোট পাঁচ জনকে গ্রেফতার করা হল। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন