শ্যামলী পরিবহনের বাসে ১৮৬ কেজি রূপার প্রত্নসামগ্রীভারতের পেট্রোপোল চেকপোস্টে আটক কলকাতা ঢাকা আগরতলা চলাচলরত শ্যামলী পরিবহনের বাস
ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা আগরতলাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ প্রাচীন রুপার মুদ্রা, গয়না, বাসন, তৈজসপত্র এবং দামি শাড়ি ও সালোয়ার কামিজ উদ্ধার করেছে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
ওপারের বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮০৪০ নম্বর) একটি বাস কলকাতা থেকে চেকপোস্টে আসার পর ভারতের পেট্রাপোল চেকপোস্টের কাস্টমস কর্মকর্তারা বাসটিতে তল্লাশি চালায়।
পরে বাসটির চালকের সিটের নিচ থেকে এবং যাত্রীদের মালামাল রাখার জায়গাসহ বিভিন্ন অংশ থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
পেট্রাপোল চেকপোস্টের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হ্ওয়া ওইসব মালামালের মধ্যে ১৮৬ কেজি রূপার প্রত্মসামগ্রী রয়েছে।
এই ঘটনায় শ্যামলী পরিবহনের বাসেরচালক, সুপারভাইজার এবং হেলপারকে গ্রেফতার করেছে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা অমিত বরং দাশ জানান, আমরাও বিষয়টি শুনেছি । ঘটনাটি যেহেতু ভারত চেকপোস্টে সেহেতু আমাদের এ নিয়ে মাথা ঘামাবার দরকার নেই।
শ্যামলী পরিবহনের বেনাপোল ম্যানেজার গিয়াস উদ্দিন জানান, ওইদিন বাসটি পেট্রাপোল চেকপোস্টে আটক হওয়ায় আমরা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি।
তিনি বলেন, বাসের মধ্যে অবৈধ মাল পাওয়া গেলে যাত্রী বা বাসের স্টাফরা দায়ী থাকবে। এর সঙ্গে বাস মালিকের কোন সংশ্লিষ্টতা নেই।


