বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এবার প্রতিশোধের লক্ষ্যেই মাঠে নামবে মেসিরা

ARGENTINA+PRE+1সোমবার কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনাল। আগের বছরের ন্যায় এবারও সেই দুই প্রতিপক্ষ। আর্জেন্টিনা ও চিলি। তাই এবার আর্জেন্টাইনদের মনে প্রতিশোধের আগুন। চিলিকে হারিয়ে শিরোপা খরা ঘোচাবে এই লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসিবাহিনী।

যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল।

মেটলাইফ স্টেডিয়ামে পরিষ্কার ফেভারিট হিসেবেই ফাইনাল ম্যাচটি খেলতে নামবে ১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপার মুখ না দেখা আর্জেন্টিনা।

দেশের জার্সিতে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা না জিতলেও বার্সেলোনার জার্সিতে মেসির শিরোপার অভাব নেই। ক্লাবটির অনেক সোনালী সময়ের সাক্ষী তিনি। সদ্য শেষ হওয়া মৌসুমটিতেও কাতালানদের লা লিগা শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। শুক্রবার ২৯তম জন্মদিন পালন করলেও সাফল্যের ক্ষুধা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সোমবার সকালের কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতবার এই টুর্নামেন্টে চিলির বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করায় এবার প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির দল।

মেসির আসল মেসি হয়ে উঠা মূলত বার্সেলানা ক্লাবের সাফল্যের মধ্য দিয়েই। তাই যতদিন সম্ভব এই ক্লাবের হয়েই আরও শিরোপা জয়েরও প্রত্যয় ব্যক্ত করেছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

২০০৪ সালে অভিষেকের পর থেকে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতেছেন মেসি। এই সময়ে ক্লাব ও লা লিগার সর্বোচ্চ গোল করাসহ গড়েছেন আরও অনেক রেকর্ড।

আরও শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে মেসি বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে আমি খুব ভালো বোধ করছি। মাঠে নামলে সবসময়ই আমার খুব ভালো লাগে। সব সময় বলেছি, বার্সেলোনায় আমি ভালো আছি এবং যতদিন ক্লাব ও মানুষ চাবে আমি, তত দিন আমি তাদের নতুন চ্যালেঞ্জ জিততে সাহায্য করব। চোট সমস্যা না থাকলে এবং ভাগ্য সহায় হলে, আরও অনেক বছর আমি খেলে যেতে চাই।’

২৯ বছর পূর্ণ করা মেসি দেশের হয়ে প্রথম শিরোপা জয়ের কাছাকাছি। গত ২৩ বছর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। তাই আগামীকাল কোপায় চ্যাম্পিয়ন হলে ক্লাবের সাফল্যের সঙ্গে দেশের জার্সিতেও বড় শিরোপার মধ্য দিয়ে আরও উঁচুতে জায়গা করে নেবেন আর্জেন্টিনা ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা।

আরও পড়ুন