বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট: সেতুমন্ত্রী

setu montriআমরা অনেক সময় লোভ আর লাভের জন্যে জনগণের স্বার্থকে বিকিয়ে দিই। যেন উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে আশুলিয়ায় নবনির্মিত দুই কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সদরঘাটের অবস্থা ভালো হলেও সড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস ঠিক করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, আগামী জানুয়ারিতে বিমানবন্দর থেকে সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ৩২ কিমি সড়কে বিদেশী অর্থায়নে এক্সপ্রেস এলিভেটেড ওয়ে নির্মাণের কাজ শুরু হবে। এর নিচ দিয়ে যান চলাচলের জন্যে ৪টি রাস্তা থাকবে। এ সময় সড়ক ও জনপথের প্রধান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন