বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাদারীপুরে যুবককে পিটিয়ে হত্যা

kill-jug_17439_1466910388মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাদ্দাম বেপারী (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম বেপারী একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে স্থানীয়রা শালিস-বৈঠকে বসেন। এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর চাচা খলিল বেপারী ও তার ছেলে টিপু সাদ্দামকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন