বুধবার ৪ নভেম্বর ২০২৬

চতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

1042007_kalerkantho_picঈদে রেলপথের যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি নিয়ম মতে রবিবারই শেষ হওয়ার কথা। তবে শনিবার সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে টিকিট বিক্রি বন্ধ ছিল। এ কারণেই টিকিট বিক্রির সময় আরও একদিন বাড়ানো হয়েছে। এর মধ্যে অনেক যাত্রীই জানে আজই শেষ দিন। তাই টিকিট প্রত্যাশীদের লাইন এত দীর্ঘ। ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলস্টেশন থেকে চতুর্থ দিনের মতো সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ৪ চার জুলাইয়ের টিকিট প্রত্যাশীদের ভিড়ে উপচে পড়ছে কমলাপুর রেলস্টেশন।

বিশৃঙ্খলা ও কালোবাজারি নিয়ন্ত্রণে সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্ধিত সময়ানুযায়ী সোমবার শেষদিন বিক্রি হবে ৫ জুলাইয়ের রেলের টিকিট। ভোরে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। অনেকে গত রাত থেকে টিকিটের জন্য অবস্থান নিলেও সেহরির পর থেকেই রেলস্টেশনে ভিড় বাড়তে শুরু করে। তবে ভিড় থাকলেও সুষ্ঠুভাবে শুরু হয়েছে টিকিট প্রদান।

কমলাপুর কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে আজ টিকিটের বিশেষ চাহিদা ও জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তৎপর রয়েছে। ২২ থেকে ২৬ জুন পর্যন্ত ১ থেকে ৫ জুলাইয়ের ঈদের অগ্রীম টিকিট বিক্রি হওয়া কথা ছিল। তবে শনিবার প্রধানমন্ত্রীর আগমন ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষে টিকিট বিক্রি বন্ধ থাকায় ঈদের অগ্রীম টিকিট পাওয়া যাবে ২৭ জুন পর্যন্ত।

আরও পড়ুন