বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজশাহীর ১৬ মুক্তিযোদ্ধাকে ভাতা কেন নয়: হাইকোর্ট

highcoortরাজশাহীর বাঘা উপজেলার ১৬ মুক্তিযোদ্ধাকে কেন গেজেটভুক্ত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া তাদের কেন ভাতা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর রায়।

পরে আইনজীবী ই্উনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, রাজশাহীর বাঘা উপজেলার মো. মাজদার রহমান, মোতালেব হোসেন, জামাল উদ্দিন, আবু বক্কার সিদ্দিক, লাল চাঁন, আবু রায়হান, নূর হোসাইন, আনিসুর রহমান, আফসার আলী, কামারুজ্জামান, আব্দুল আজিজ মিয়া, ইনছাব আলী, আব্দুল মজিদ, জমসেদ মণ্ডল, আফসার আলী ও আব্দুল কুদ্দুস সরকারের নাম গেজেটে না থাকায় ২০১৬ সাল থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়।

তাদের নাম গেজেটভুক্ত করতে ও ভাতা চালু করতে ১৯ জুন হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মাজদার রহমান।

আরও পড়ুন