বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তমা মির্জার হবু জামাই আমিন খান

Amin-Khanদীর্ঘদিন ধরে চলচ্চিত্রের চেয়ে নাটকেই বেশি দেখা যায় চিত্রনায়ক আমিন খানকে। এবারের ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘জামাই’ শিরোনামের নাটকে গত তিন বছর ধরে তাকে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ‘হবু জামাই’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

নাটকটি পরিচালনা করেছেন রবিন খান। নাটকের শুটিং শুরু হয়েছে। এবার আমিন খান চিত্রনায়িকা তমা মির্জার হবু জামাই হিসেবে অভিনয় করছেন।

এতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘এবারের ঈদে বেশ কয়েকটি স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু হবু জামাই ছাড়া কোনো স্ক্রিপ্টই আমার ভালো লাগেনি। আগেও এ সিরিয়ালের জন্য বেশ সাড়া পেয়েছি। আশা করি এবারও পাব।’

তমা মির্জা বলেন, ‘আমিন ভাইয়ের সঙ্গে আমি প্রথম কাজ করি ও আমার দেশের মাটি চলচ্চিত্রে। তিনি অনেক বড় মাপের শিল্পী। তার সম্পর্কে কিছু বলার মতো আমি হতে পারিনি আজও। তবে আমাকে তিনি খুব সহযোগিতা করছেন। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।’

নাটকটি ঈদের পঞ্চমদিন বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে হবে বলে নির্মাতা জানান।

আরও পড়ুন