বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাড়ে ছয় কোটি টাকা দামের তক্ষক উদ্ধার

Satkhira_news00ভারতে পাচারকালে ৬ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১১টি তক্ষক (সরীসৃপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার বিকেলের দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ ব্যাটালিয়নের অধীনে কাকডাঙ্গা বিওপির একটি টহল দল ১নং গাড়াখালী পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১টি তক্ষক উদ্ধার করা হয়। এগুলোর দাম ৬ কোটি ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া তক্ষকগুলো বনবিভাগের খুলনা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন