বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গোয়েন্দা কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

1456761292চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লাভলেইন এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাথী আক্তার (২৪)। তার স্বামী নগর গোয়েন্দা পুলিশে কর্মরত উপ-পরিদর্শক মো. আফতাব বলে জানা গেছে।

রবিবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক রাজু আহমেদ। তিনি সাংবাদিকদের জানান সাথী আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন