বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের বাস চলাচল বন্ধ

bus4_jug_17554_1466997272মালিক সমিতি ও শ্রমিক নেতাদের দ্বন্দ্বের জেরে পাঁচ দিন ধরে ময়মনসিংহের সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা।

২৩ জুন থেকে ময়মনসিংহ থেকে যশোর-বেনাপোল, খুলনা, সাতক্ষীরা-শ্যামনগর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও বগুড়াসহ বিভিন্ন স্থানের দূরপাল্লার সব সার্ভিস বন্ধ রয়েছে। ফলে এসব রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় টিকিটের বুকিং দিয়েও এখন যাত্রী ঘুরে ফিরছেন কাউন্টারে। কেউ কেউ বুকিংয়ের টাকাও ফেরত নিয়ে ঢাকা হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।

ঈদের আগে এভাবে বাস বন্ধ থাকায় কষ্টে আছেন বাস শ্রমিকরাও। কবে নাগাদ ওইসব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে তা বলতে পারছেন না মালিক-শ্রমিক নেতারা।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির বাস-মিনিবাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, সিরাজগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন ও যশোর শ্রমিক ইউনিয়নের মিন্টুসহ শ্রমিক নেতারা ময়মনসিংহ থেকে যশোর-বেনাপোল, সাতক্ষীরা-শ্যামনগর ও খুলনাগামী শামীম পরিবহনের বাস চলাচলে বাধা সৃষ্টি করায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন