বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘ক্রিমিনালদের দেয়া তথ্য এসপি বাবুলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে’

5784পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার রাত সোয়া ১২টার দিকে শ্বশুরের বাসা রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার ১২০ নম্বর বাসা থেকে মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। টানা ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ডিবির হাত থেকে মুক্ত হয়ে শনিবার বিকেলে বাসায় ফিরেন এসপি বাবুল।

বাবুল আক্তারকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তাকে ডেকে পাঠানো হয়েছিল। ক্রিমিনালদের কাছ থেকে যে সব তথ্য পাওয়া গেছে, সেগুলো বাবুলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।’

গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন