সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার লাঙ্গনকোট উপজেলার মো. রিপন (২৯)।
তবে আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাদের রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, সৌদির তায়েফে কাজ শেষে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ওই সাত বাংলাদেশী। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও ৫ জন।
দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে রাজধানীর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


