বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মহিলা ভাড়া করে সন্তানের বাবা হলেন তুষার কাপুর

tusshar-kapoorবলিউড ব্যাচেলর তুষার কাপুর সোমবার অবাক করা ঘোষণা দিলেন। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন লক্ষ্য কাপুর। বিয়ে না করে শুধু জরায়ু ভাড়া করে তিনি এই বাবা হলেন।

আইভিএফ ও সারগোসি পদ্ধতিতে মুম্বাইয়ের যশলোক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে জন্মগ্রহণ করে লক্ষ্য। তবে নবজাতকের মায়ের নাম প্রকাশ করা হয়নি।

উচ্ছ্বসিত ‘ক্যায়া কুল হ্যায় হাম’ সিরিজ তারকা জানান, বাবা হওয়ার জন্য তার মনে বাসনা জেগেছিল। তা পূর্ণ হয়েছে। এ অনুভূতি ভাষাতীত।

তুষারের জীবনের অন্যতম আনন্দের উৎস এখন লক্ষ্য কাপুর। এ জন্য সৃষ্টিকর্তা ও মেডিকেল টিমকে ধন্যবাদ জানান তিনি।

এ ঘটনায় গর্ববোধ করছেন বলে জানান তুষারের বাবা বলিউড অভিনেতা জিতেন্দ্র ও মা শোভা কাপুর। যৌথ বিবৃতিতে তারা জানান, তুষারের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করেছিলেন তারা। কারণ তুষার চমৎকার ছেলে। বাবা হওয়ার মধ্য নিয়ে সে নিজের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

জরায়ু ভাড়া করে সন্তান জন্মদান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে একই পদ্ধতিতে জন্ম নেয় আমির খান-কিরণ রাও দম্পতির সন্তান আজাদ রাও খান ও শাহরুখ খান-গৌরির খানের তৃতীয় সন্তান আব্রাম।

আরও পড়ুন