সরকার উৎখাত করার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া ১২ মাসই ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বলেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সাথে হাত মিলিয়েছেন।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্রে সফল না হয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে খালেদা মোসাদের সাথে হাত মিলিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করতে পারলেও রাজাকারদের পরাজিত করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করতে পেরেছি কিন্তু রাজাকারদের পরাজিত করতে পারিনি। তাই বার বার স্বাধীনতার স্বপক্ষেরশক্তির ওপর আঘাত এসেছে।
ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সভাপতি মমতাজ আহম্মেদ।


