বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে ১ লাখ এটিএম কার্ড জব্দ

cardssহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ এটিএম কার্ড জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে আসা একটি ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম। এটিএম কার্ডগুলোর বেসরকারি সিটি ব্যাংকের নাম রয়েছে বলে জানান তিনি।

রেজাউল করিম জানান, কার্গো ভিলেজে জনৈক ব্যক্তি একটি ব্যাগ টেনে বের করার চেষ্টা করছিল। বিষয়টি নজরে পড়ায় কাস্টমসের লোকেরা সেটি জব্দ করে। শুল্ক ফাঁকি দিয়ে এসব এটিএম কার্ড আনা হচ্ছিল।

আরও পড়ুন