বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsfলালমনিরহাট পাটগ্রামের বামনদল সীমান্ত থেকে ওমর আলী (২১) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোরে উপজেলার বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়।

ওমর আলী উপজেলার বুড়িমারি এলাকার ইরফান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে গরু পারাপার করছিল ওমর আলী। এ সময় ভারতের কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িমারি ইউপি চেয়ারম্যান আছিরুদ্দিন বলেন, গরু পারাপার করার সময় বিএসএফ’ সদস্যরা ওই যুবককে ধরে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি বলেন, এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।

আরও পড়ুন