বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুই ছাত্রীকে যৌন হয়রানি ঢাবি অধ্যাপকের

DUঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ওই বিভাগের দুই ছাত্রী।

মো. সাহাদাৎ হোসেন নামে ওই শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়াম্যানের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন ওই দুই ছাত্রী।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অভিযোগ পাওয়ার বিষয়টি কাছে স্বীকার করেছেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন বলেন, “দুইদিন আগে ওই বিভাগের দুইজন ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। এখন হাই কোর্টের আদেশ মোতাবেক গঠিত বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন বিরোধী সেলের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার রাতে অধ্যাপক সাহাদাৎকে ফোন করা হলেও তিনি ফোনটি ধরেন নি।

আরও পড়ুন