সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের প্রলোভনে পড়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছেন। ধর্ষণের পর বিয়ে নিয়ে তালবাহানা করায় সোমবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে তাড়াশ থানায় লম্পট শামীমের নামে মামলা দায়ের করেছে।
শামীম উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের রমজান আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, রবিবার (২৬জুন) রাত নয়টার দিকে স্কুলছাত্রীকে একই গ্রামের লম্পট শামীম বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে জোরপুর্বক ধর্ষন করে।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকার মাতব্বরা মিমাংসা করার আশ্বাস দেয়ায় থানায় কোন অভিযোগ দেয়া হয়না।
কিন্তু কোন মিমাংসা না পেয়ে সোমবার রাতে ধর্ষিতা স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে শামীমের বির“দ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছেও বলে তিনি জানান।


