বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

index41000_133629জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বাইশারী ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফেরার সময় মারমা শশ্মানের পাশের রাস্তায় দুর্বৃত্তরা বাইশারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মংশৈনু মারমা (৫৬) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে। সে মারমা পাড়ার বাসিন্দার অগ্য মারমার পুত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হযেছে।

আরও পড়ুন