বুধবার ৪ নভেম্বর ২০২৬

পবিত্র জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

22569-sotoযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমান। রমজান মাসের শেষ শুক্রবার বিভিন্ন মসজিদে ছিল মুসল্লিদের ঢল। মসজিদ পূর্ণ হয়ে যাওয়া রাস্তায় দাঁড়িয়ে এবারের রমজানের জুমার নামাজে অনেককে শরিক হতে দেখা গেছে।

ইসলামের সূচনাকাল থেকেই রমজান মাসের শেষ জুমাকে আলাদা গুরুত্ব দিয়ে আদায় করা হচ্ছে। এই রীতি এখনো অনুসরণ করা হয়। জুমার নামাজ আদায়ের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, দেশ-জাতির কল্যাণ ও শান্তি কামনা এবং মুসলিমউম্মাহর মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

রমজানের শেষ জুমার দিনকে আলকুদস দিবস হিসেবে পালন করা হয়। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দস ইহুদীদের দখলমুক্ত করার জন্য প্রতীকী দিবস হিসেবে এই দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন