বুধবার ৪ নভেম্বর ২০২৬

চার দিন বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের দূতাবাস

markiপবিত্র শবে-কদর ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ৩ ও ৪ জুলাই এবং ঈদুল-ফিতর উপলক্ষে আগামী ৬ ও ৭ জুলাই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। এ জন্য তাদের ৫৫৬৬-২০০০ এই টেলিফোনে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শবে-কদর এবং ঈদুল-ফিতর উভয়ই বাংলাদেশের জাতীয় ছুটির দিন।

আরও পড়ুন