বুধবার ৪ নভেম্বর ২০২৬

টেলিভিশন লাইসেন্স দিতেও পারি, নিতেও পারি: প্রধানমন্ত্রী

PM-Hasinaরাজধানীর গুলশানে রেস্তোরাঁয় অভিযানে ছয় জঙ্গি মারা গেছে এবং তাদের একজন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।

শেখ হাসিনা বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি। এর মধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র‍্যাব-বিজিবিও সেখানে প্রস্তুত ছিল। সন্ত্রাসীদের দমন করার জন্য রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন।’

এদিকে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযানের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার দুপুর ১২টার আগে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চার লেন মহাসড়কের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরা বহু মানুষকে হত্যা করেছে। অথচ সিএনএন একটা লাশের ছবিও দেখায়নি। কিন্তু বাংলাদেশে ছবি দেখানোর প্রতিযোগিতা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনের জন্য কোনো অপারেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর না দেখাতে টেলিভিশনগুলোকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু টেলিভিশন সে কথা শুনতে চায়নি।

এ সময় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘প্রাইভেট টেলিভিশন আমাদের হাতে দেওয়া। আমি দিতেও যেমন পারি, নিতেও পারি।’

প্রধানমন্ত্রী বলেন, কমান্ডো অপারেশন সফল হয়েছে। অনেককে বাঁচানো গেছে। সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে মানুষের উন্নয়নের জন্য। যেসব সড়কে অনবরত দুর্ঘটনা হতো, সেগুলো ঠিক করা হয়েছে। এরপরও কিছু লোক রাস্তায় নিয়ম না মেলে চলায় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *