বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইসরাত আখন্দকে হত্যা করেছে জঙ্গিরা

Ishrat Akand2‘গেরিলা ১৯৭১’ পাতার প্রিয় সুহৃদ ‘ইশরাত আখন্দ’, শুক্রবার রাতে গুলশানের রেস্টুরেন্ট ‘হলি আর্টিসনে’ জিম্মি থাকা অবস্থায় নৃশংসভাবে নিহত হয়েছেন।

অত্যন্ত মেধাবী মানুষটি ‘বাঙলায় স্বপ্ন দেখতেন’। মানবসম্পদ কর্মকর্তা হিসেবে একাধিক বেসরকারি সংস্থায় তাঁর অর্জন ছিলো ঈর্ষনীয়।

আজ তাঁর ছুটিতে যাবার কথা ছিলো। তিনি আমাদের ছেড়ে চিরদিনের ছুটি কাটাতেই চলে গেলেন।

‘গেরিলা ১৯৭১’ হলি আর্টিসন নামের ‘নারকীয় জঘন্য’ ঘটনা নিয়ে আর কিছুই লিখবেন না।

রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকা গুলশানের রেস্টুরেন্টটিতে শনিবার সকালে কমান্ডো অভিযানে ৬ বন্দুকধারী মারা পড়লেও জঙ্গিরা রাতেই বিদেশি ২০ জিম্মিকে হত্যা করে।

অভিযানে নিহত হয়েছে ৬ সন্ত্রাসী। যৌথ বাহিনীর অভিযানে সেখানে থেকে মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রাতেই হাসপাতালে মারা গেছেন ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম।

শুক্রবার রাতে বন্দুকধারীরা হামলা চালানোর পর রাতভর ক্যাফেটি পুলিশ, র‌্যাব, বিজিবি ঘিরে রাখার পর সকালে সামরিক বাহিনী যুক্ত হয়ে শুরু করে কমান্ডো অভিযান।

‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের এই অভিযান সকালে ৭টা ৪০ মিনিটে শুরু হয়ে সকাল সাড়ে ৮টায় শেষ হয়।

আরও পড়ুন