বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে রেস্টুরেন্ট পরিহারের পরামর্শ যুক্তরাষ্ট্রের

Dhaka Restaurantমার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা ঘন ঘন আপডেট করছে ঢাকায় দেশটির দূতাবাস। তাদের সর্বশেষ আপডেটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের রেস্তোরাঁ পরিহারের পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এ আপডেটে বলা হয়েছে, ঢাকার গুলশান-২ এলাকায় অবস্থিত হলি বেকারির জিম্মি পরিস্থিতি সমাপ্ত হয়েছে। মার্কিন দূতাবাস সব মার্কিন নাগরিককে রেস্তোরাঁ এলাকা পরিহার করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোটা বাংলাদেশেই তাদের চলাচলে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বাংলাদেশে সন্ত্রাসী হামলার বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ঢাকায় নৃশংস হামলার ব্যাপারে বাংলাদেশের জনগণের নিন্দার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও যোগ দিচ্ছে। যে বিশজন কিংবা তার বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমরা শোক জানাচ্ছি।

এ হামলা মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনীর যারা নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের প্রতিও শোক জানাচ্ছি। আমরা এটা নিশ্চিত করছি, এ কাণ্ডজ্ঞানহীন হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশে সহিংস জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। আজকে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনকে তাদের সঙ্গে শেয়ার করি।

আরও পড়ুন