বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইএসের বোমায় প্রকম্পিত বাগদাদ: নিহত ৭৯

baghdad IS Attackইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বিস্ফোরণে ৭৯ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন।

শনিবার রাতে কেরাদা জেলার কেন্দ্রীয়স্থলের একটি রেস্তোরাঁ ও শপিংমলে কার গাড়িতে এসে এই বিস্ফোরণ ঘটানো হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই শপিংমলে কেনাকাটার জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে কার বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে অর্ধশতাধিক মানুষ নিহত ও বহু আহত হয়।

প্রায় একই সময়ে শিয়া অধ্যুষিত রাজধানীর উত্তরের একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়। সেখানে অন্তত ৫ জন নিহত হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছেন।

কেরাদা শহরে উচ্চ মধ্যবিত্তরা বসবাস করেন। শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকলেও সেখানে কিছু সংখ্যক খ্রিস্টান বসবাস করে।

আরও পড়ুন