বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে আইএস নেই, ওরা শিবির: বিমানমন্ত্রী মেনন

menon---একের পর এক গুপ্তহত্যা ও সর্বশেষ গুলশানে ক্যাফেতে হামলা চালিয়ে ২০জনকে হত্যার পর এসবের দায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস স্বীকার করলেও বাংলাদেশে আইএস নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

“যখন কোনো দল বা গোষ্ঠী মরিয়া হয়ে মাঠে নামে, তখন এ ধরনের ঘটনা ঘটে। আপনারা জানেন, মীর কাসেম আলীর ফাঁসির রায় অপেক্ষমাণ, এটাও একটা কারণ হতে পারে।’ তিনি আরও বলেন, বাংলাদেশে আইএস নেই। কিন্তু আইএসের চিন্তার অনুগামী বহু লোক এখানে থাকতে পারে।”

রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক ও সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নে মেনন এ দাবি করেন।

১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির এই সভাপতি বলেন, “এ পর্যন্ত গুপ্তহত্যার যত ঘটনা ঘটেছে, তারা প্রত্যেকে পুলিশি জিজ্ঞাসাবাদে বলেছে, তারা আগে শিবির করত। জামায়াতের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থ সহায়তা করে এ সমস্ত সন্ত্রাসী তৎপরতায় সহায়তা করা হচ্ছে।”

আরও পড়ুন