বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীর ইসলামবাগে দুই নারীকে কুপিয়ে হত্যা

chokbazar_18325_1467630229রাজধানীর চকবাজারের ইসলামবাগের একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ২ জন নারী নিহত হযেছেন। গুরুতর আহত  অবস্থায় আরও এক  নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মেডিকেল সূত্র জানায়, নিহতরা হলেন- বেগম (৪৫) এবং ঝর্ণা (২২)। আহতের নাম সীমা (২৮)।

সূত্র জানায়, মেয়ের জামাই জীবনের সঙ্গে বেগমের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এর জের ধরে সোমবার বিকালে জীবন ওই বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকদের এলোপাথারি কোপাতে থাকে। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন