বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

fm__18401_1467708032সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় বাংলাদেশকে সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।

কূটনীতিকদের আশ্বস্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে। নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্প্রতি গুলশানে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনীতিকদের কেউই আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে উল্লেখ করেন।

গুলশান হামলার ঘটনায় বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ফোন ও বিবৃতি দিয়ে সমবেদনা জানায়। এজন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

আরও পড়ুন