গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিরা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাংলায় কাউকে বলেছে, তাদের (জিম্মিদের) মেরে ফেলে হয়েছে।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম তাঁর কার্যালয়ে সাংবাদিকেদের এ সব কথা বলেন। তিনি বলেন, ওই দিনের জিম্মি উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া এক জিম্মি পুলিশকে এসব কথা জানিয়েছেন।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিরা হামলার পরই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অন্যর সঙ্গে কথা বলেছিলেন। হত্যাকাণ্ড শেষে একটি কল করা হয়েছিল। জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে যে, তাদের (জিম্মিদের) মেরে ফেলে হয়েছে।


