বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ছাড়া পেয়েছেন উজ্জ্বলের বাবা-ভাই

ujjal-baba_18471_1467815358গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিহত উজ্জ্বলের (২৫) বাবা ও ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার দুপুর ১২টার দিকে থানা থেকে ছাড়া হয়।

এরআগে গত সোমবার সন্ধ্যায় উজ্জ্বলের বাবা বদিউজ্জামান (৫৫) ও বড় ভাই আসাদুল ইসলামকে (৩২) বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় অংশ নেন উজ্জ্বল। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় তার ছবি। এরপর পরিচয় পাওয়া যায় শফিকুলের।

উজ্জ্বলের পরিচয় নিশ্চিত হতে তার বাবা-ভাইকে বাড়ি থেকে স্থানীয় থানায় নিয়ে আসে পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য তাদের মঙ্গলবার সকালে ঢাকায় আনা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে বদিউজ্জামান ও তাঁর ছেলেকে ঢাকা থেকে ফিরিয়ে এনে ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে ছেলের লাশটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন উজ্জ্বলের মা আছিয়া বেগম।

তার মা আরও বলেন, তার এত ভালো ছেলে এ ধরনের ঘটনার সঙ্গে কীভাবে জড়িত হতে পারে, তা তিনি ভাবতেও পারেন না।

আরও পড়ুন