বুধবার ৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

102611Bogura-mapবগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে নিজ বাড়ির শোবার ঘরে গুলিবিদ্ধ হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার আটবাড়িয়ায় তাঁর গ্রামের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম। গতরাত ৩টার দিকে কে বা কারা শোবার ঘরের জানালা দিয়ে গুলি ছুড়লে তারাজুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে সিরাজগঞ্জ খাজা এনায়েত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। আজ শনিবার সকালে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন