বুধবার ৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

111743Bonduk-Juddho-(2)_kalerkantho_picলক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হন উষাতন চাকমা ও নেছার আহম্মদ নামে পুলিশের দুই সদস্য। সোমবার গভীর রাতে উপজেলার কাশীনগর গ্রামের খোয়াদ মাস্টার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডাকাত সদস্য হারুন ওয়ারেন্টভুক্ত দুই মামলার পলাতক আসামি বলে জানান তিনি।

ওসি আরো জানান, গুলিবিদ্ধ হারুনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলির চিহ্ন রয়েছে। সে রামগঞ্জের কাশিনগর গ্রামের শরবত আলীর ছেলে। আহত দুই পুলিশ সদস্যও একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি এলজি, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে রামগঞ্জ উপজেলার কাশীনগর গ্রামে একদল ডাকাত অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে দুটি এলজি, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। আহত ডাকাত ও পুলিশ সদস্যদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন