বুধবার ৪ নভেম্বর ২০২৬

পেট্রোলবোমার নতুন সংস্করণ সন্ত্রাসী হামলা: হাছান মাহমুদ

140300hasan-mahamud_kalerkantho_picসাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যাকে বিগত সময়ের পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এএ মন্তব্য করেন।

গুলশান ও শোলাকিয়ার হামলাসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশারি হচ্ছেন খালেদা জিয়া। আইএস’র ধোয়া তোলা হচ্ছে। আমাদের দেশে আইএস কোনো এজেন্ডা নেই। বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক।

এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। দেশের অগ্রগতি, শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান হাছান মাহমুদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ জলিল।

আরও পড়ুন