বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য রিমান্ডে

ansarwallah20160419074209চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসম শহীদুল্লাহ কায়সার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- আনসারউল্লাহ বাংলা টিমের বায়তুল মাল সম্পাদক মুছা ইবনে উমায়ের (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (আদালত) মো. মশিউর রহমান চৌধুরী জানান, আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় আসামিদের আদালতে হাজির করা হয়।

এর আগে গত সোমবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারের পূর্বপাশে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে এই চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব এবং বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন