বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্দিরের ভেতরে ভিক্ষুকে কুপিয়ে জখম

index00_18933_1468381793কক্সবাজার শহরে বৌদ্ধ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে ওপেল অং রাখাইন নামে এক ভিক্ষুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময় আং রাখাইন নামে ওপর ভিক্ষুর বিরুদ্ধে।

আহত ভিক্ষু ওপেল অংকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর  ময় আং রাখাইন ভান্তে পালিয়ে গেছেন।

কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিজেদের মধ্যে  মন্দিরের কর্তৃত্ব নিয়ে ওপেল অং রাখাইনকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছেন ময় আং রাখাইন নামে ওপর ভিক্ষু। পালাতক ভিক্ষুকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *