বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুখের কথায় ঢাকা দক্ষিণের মেয়র হলেন কাউন্সিলর!

mayor-dsscসিঙ্গাপুর সফরে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন প্রবীণ কাউন্সিলর হুমায়ুন কবীর। নগরীর বিভিন্ন কাজ দেখভাল করছেন তিনি। নগর ভবনে নির্ধারিত আসনে বসছেন। তবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের লিখিত কোনো নির্দেশনা তিনি পাননি। নির্বাচন করা হয়নি প্যানেল মেয়রেরও। মেয়র সাঈদ খোকনের মৌখিক নির্দেশনাতেই আট দিনের মেয়র হয়ে বসেছেন কাউন্সিলর!

ঈদের পরদিন বিকেলে ৯ দিনের সফরে সিঙ্গাপুরে গেছেন মেয়র সাঈদ খোকন। ফিরবেন ১৬ জুলাই শনিবার। মেয়রের অনুপস্থিতিতে লিখিতভাবে প্যানেল মেয়রকে দায়িত্বভার দিয়ে যাওয়ার কথা। কিন্তু মেয়র কাউন্সিলর হুমায়ুন কবীরকে মৌখিকভাবে দায়িত্ব ভার দিয়ে গেছেন।

এরপর থেকেই কাউন্সিলর হুমায়ুন কবীর নগর ভবনে মেয়রের কার্যালয়ের পাশের মিটিং রুমে নিয়মিত অফিস করছেন। রুটিন ওয়ার্কের অংশ হিসেবে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অফিসে আসেন। কখনো মোবাইল ফোনে আবার কখনো অয়ারলেসের মাধ্যমে সব কাজের তদারকি করছেন। গত কয়েক দিনে নগরীর বিভিন্ন উন্নয়ন কাজও পরিদর্শনও তিনি। মাঝে মধ্যে তার ওয়ার্ডের বাসিন্দা ও অনুসারীরা তাকে ফুলেল শুভেচ্ছাও জানাচ্ছেন।

ভারপ্রাপ্ত মেয়র হয়ে কী কাজ করছেন জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, আমি নিয়মিত ১০টার মধ্যে অফিসে আসি। রুটিং ওয়ার্ক করাই আমার দায়িত্ব। রাস্তায় বাতি জ্বালানো, বর্জ্য অপসারণ, মশক নিধন ইত্যাদি কাজ দেখাশোনা করা। কর্মকর্তা ও কর্মচারীরা ঠিক মতো কাজ করছেন কিনা, সেটাও দেখছি। প্রতিদিন বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছি। আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করছি। সমস্যা দেখলে সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি।

তবে মৌখিকভাবে দায়িত্ব পাওয়ায় তিনিও কিছুটা বিব্রত। যেখানে নিয়ম অনুযায়ী, ওয়ার্ড কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনজন ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র হিসেবে মনোনীত হোন। মেয়রের অনুপস্থিতিতে এই তিন জনের যেকোনও একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

হুমায়ুন কবীর বলেন, আসলে এটা আমাদের জন্য বেমানান। লোকাল গভর্নমেন্ট মেন্যুয়ালে প্যানেল মেয়র ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেটা এখনো আমাদের করপোরেশন করা হয়নি। এটা সরকারের জন্যও বেমানান। আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে প্যানেল মেয়র নির্বান করা হোক।

এদিকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে প্যানেল মেয়র ব্যবস্থা চালু থাকলেও বর্তমান ঢাকার দুই সিটি করপোরেশনে তা নেই। মেয়ররা মৌখিক নির্দেশে সিটি করপোরেশনের অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করার জন্য ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বিশ্বস্ত একজন কাউন্সিলরকে রুটিন ওয়ার্ক করার দায়িত্ব দিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ সিটি করপোরেশনের একজন কাউন্সিলর বলেন, প্যানেল মেয়র নির্বাচন করা মেয়রের দায়িত্ব। বোর্ড সভায় মেয়র কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনজন প্যানেল মেয়র নির্বাচন করবেন। এর পর তিনি দেশের বাহিরে কিংবা কোথাও গেলে প্যানেল মেয়রদের থেকে এক জনকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে যাবেন। কিন্তু দক্ষিণ সিটি করপোরেশনে তা করা হয়নি। যখন যাকে ইচ্ছা মেয়র তাকেই দায়িত্ব দিয়ে যাচ্ছেন।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও সাদেক হোসেন খোকার সময়ে প্যানেল মেয়র ব্যবস্থা ছিল। তারা তারা বিদেশ সফরে গেলে প্যানেল মেয়র থেকে যে কোনো একজন মেয়রের রুমে বসেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন